বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডাইং শিল্পের সংকট নিরসনে বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৮, ২৮ অক্টোবর ২০২৬

ডাইং শিল্পের সংকট নিরসনে বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

মতবিনিময় সভা

ডাইং শিল্পের সার্বিক স্বার্থ রক্ষা, টেকসই উন্নয়ন এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে ন্যূনতম ডাইং চার্জ পুনর্নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোর্শেদ সারোয়ার সোহেল সিনিয়র সহ সভাপতি নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স, জনাব মিনহাজুল হক পরিচালক বি,একে,এম,ই এ, জনাব মামুনুর রশীদ মিঠু পরিচালক বি,কে,এম,ই, এ, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সিনি: সহ সভাপতি জি,এম,হায়দার আলী লাভলু, এম, নাসিরুদ্দিন সহ সভাপতি,  কে,এম নুরুল ইসলাম বাবু পরিচালক,  মোঃ আনিসুল এহসান চৌধুরী পরিচালক, লিটন চন্দ্র পাল পরিচালক, মিজানুর রহমান পরিচালক, মোঃ অহিদুর ইসলাম শহীদ পরিচালক,  মোঃ শাহজাহান আলম সহ অন্যান্য সদস্য বৃন্দ। 
সভায় সাম্প্রতিক সময়ে ডাইং শিল্পে ডাইস, কেমিক্যাল, গ্যাস, বিদ্যুৎ ও শ্রমিক মজুরিসহ উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় শিল্প মালিকদের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উৎপাদন ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ডাইং চার্জ পুনর্নির্ধারণ, শিল্পের স্বার্থ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা ডাইং শিল্পের বর্তমান সংকট মোকাবিলা এবং শিল্পের ভবিষ্যৎ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।