বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ৩০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৪, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৫, ৫ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ৩০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় একটি বাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মো. মাহমুদুল হাসান শিমুল (২৬) কুমিল্লার তিতাস উপজেলার মঙ্গলকান্দি রায়পুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। বর্তমানে ঢাকার রমনা থানার সেগুনবাগিচা এলাকায় বসবাস করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় গ্রেপ্তার শিমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।