বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৩, ৫ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্ট পরিদর্শন করেন তাঁরা। 

এসময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।