মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে সুধী সমাবেশে মুসলিম উম্মাহর ঐক্য ও ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৮, ২৪ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সুধী সমাবেশে মুসলিম উম্মাহর ঐক্য ও ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান

সুধী সমাবেশ ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর সিটি পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার মুসলিম উম্মাহর মধ্যকার নানা মতভেদ, মতবাদ ও চিন্তার বিভক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “নিজেদের মধ্যকার এই বিভক্তি ও কাদা ছোড়াছুড়ি মুসলিম উম্মাহকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।” এ সময় তিনি সিরিয়া, লেবানন ও মিশরের বর্তমান পরিস্থিতির উদাহরণ টেনে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ সংঘাত ও বিভেদের চিত্র তুলে ধরেন এবং উম্মাহর ভেতরে বিভেদ তৈরির নানামুখী চক্রান্ত সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

​বক্তব্যে তিনি কবি আবুল আসাদ অনূদিত ‘ক্রুসেড’ গ্রন্থের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মুসলিমদের বিরুদ্ধে ঐতিহাসিক ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রের চিত্র সেখানে স্পষ্টভাবে আলোচিত হয়েছে। পাশাপাশি তিনি মুসলিম সমাজে ভোগবিলাস ও অহংকার পরিহার করে বিশ্বের নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানো এবং ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

​নারায়ণগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে এবং সারোয়ারুল আলম খানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন ও মো. জাকির হোসাইন।

​সমাবেশে পাঠাগারের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় সুধীজন, শিক্ষাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।