ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান সজীবকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রূপগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক মিছিল করে সজীব।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন উপজেলা ছাত্রলীগের আরেক সাবেক নেতা মাসুম চৌধুরী অপু।

