ফাইল ছবি
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা মৎস্যজীবী দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের সিআইখোলা কাঠেরপুল এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মো. জামাল আকনের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. জনি পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া ও মো. সালাউদ্দিন সালু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা চুনা মাসুদ এবং মৎস্যজীবী দলের নেতা মো. কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

