আলোচনা সভা
রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিহত করার লক্ষ্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রূপগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

