রোববার, ২২ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০০, ২২ নভেম্বর ২০২৬

বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে বিশেষ অভিযানে  নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গত শনিবার (২১ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল বন্দর উপজেলার চর ঘারমোড়া এলাকার মৃত সামছুল হক মিয়ার ছেলে নিষিদ্ধ সংগঠন কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরি সিনহা (৪৮) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কড়ইতলা এলাকার মৃত সামছুল হক মিয়ার ছেলে বন্দর উপজেলা সাবেক ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন (৬৫) একই থানার ফুলহর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে নাসিক ২৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সদস্য রাসেল (৪৬) একই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে একই ওয়ার্ডের আওয়ামী লীগের সক্রিয় সদস্য মফিজুল ইসলাম (৪৫) ও বন্দর রুপালী আবাসিক এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে সোনারগাঁও থানার শম্ভুপুড়া ইউনিয়ন জাতীয় পার্টি সহ সভাপতি এজাজ (৪৮)। গ্রেপ্তারকৃতদের রোববার (২২ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত সন্ত্রাস বিরোধী আইনসহ পৃথক দুইটি মামলায় এদেরকে আদালতে প্রেরণ করা হয়।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন সত্যতা স্বীকার করে জানান, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের  ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে।