সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

প্রকাশিত: ১৬:২৮, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:২৮, ৮ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আলোচনা সভা

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এড. মাহাফুজুর রহমান হুমায়ুন। 

অনুষ্ঠানে সমবায় খাতের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন,দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের কোনো বিকল্প নেই। সমবায়ের মাধ্যমেই সমাজের পিছিয়ে পড়া মানুষদের আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব। দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনের ভূমিকা অপরিসীম। বর্তমান সরকার সমবায় আন্দোলনকে গতিশীল করতে এবং সমবায়ীদের উন্নয়নে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের লক্ষ্য বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে আরও স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম, ডেভেলপমেন্ট কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা হাসান, ভিআর ডিবির চেয়ারম্যান মোহাম্মদ আলী মিঠু, সমবায় কর্মকর্তা আলমগীর আজাদ ভূঁইয়া,রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উইনার শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ নুর আলম,পুষ্প শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি খাদেমুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।