মামুনুল হক
নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশে খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেনকে বসিয়ে দিয়ে এনসিপি প্রার্থী এড. আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার ভূঁইগড় এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি।
এসময় তিনি বলেন, আমরা শাপলা কলিকে জয়ী করতে মাঠে কজ করবো। পাশাপাশি গণভোটে আমরা হ্যাঁ ভোট দিবো। আমাদের স্লোগান হবে গণভোটে হ্যাঁ দিন ও শাপলা কলিতে ভোট দিন।
তিনি বলেন, আনোয়ার ভাই ও আল আমিন ভাই আন্দোলন সংগ্রামে পাশাপাশি ছিল। এই নির্বাচনী বৈতরণী পার হতে তারা একসাথে শাপলা কলিকে বিজয়ী করার জন্য আজ থেকে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
তিনি আরও বলেন, আমরা সকলে ভাই ভাই হয়ে জাতির স্বার্থে সকলে এ সিদ্ধান্ত মেনে নিয়ে সংসদে যাব। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে শাপলা কলিকে বিজয়ী করবেন।

