রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করে উন্নত রূপগঞ্জ গড়বো: দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করে উন্নত রূপগঞ্জ গড়বো: দিপু ভূঁইয়া

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠন করে উন্নত রূপগঞ্জ গড়বো ইনশাল্লাহ।

শনিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মইকুল এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

দিপু ভূঁইয়া বলেন, আমি রূপগঞ্জের এমপি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট গ্যাসের সমস্যাসহ সকল সমস্যার সমাধান করা হবে। বেকারদের কর্মসংস্থান করা হবে। বন্ধ কল কারখানা গুলো খোলার ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপি  নেতা নাসির উদ্দিন ভূঁইয়া, জাপান বিএনপির স্বেচ্ছাসেবক দলনেতা ওমর ফারুক রিপন,তারাবো পৌর বিএনপি সভাপতি তাসিক হক ওসমান প্রমুখ।