রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং টেনশন গ্রুপের প্রধান সীমান্ত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং টেনশন গ্রুপের প্রধান সীমান্ত গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ত্রাস খ্যাত আলোচিত কিশোর গ্যাং 'টেনশন' গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা আটকে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আটটায় নাসিক ২ নং ওয়ার্ড হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাইসুল ইসলাম সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের এই প্রধানকে মৌচাক এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা আটকে বেধড়ক মারধর চালায়। পরবর্তীতে থানা পুলিশেকে অবগত করে তাদের কাছে সোপর্দ করা হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, সীমান্তকে জনতা ধরে আমাদের নিকট হস্তান্তর করেছে। প্রাথমিক অবস্থায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা ও হত্যা চেষ্টাসহ রুজু থাকা ১৮টি মামলার তথ্য পেয়েছি, আরও কয়টা মামলা রয়েছে তার লিষ্ট খোঁজা হচ্ছে।