শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করুন: ইসলামী আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করুন: ইসলামী আন্দোলন

রমজানের স্বাগত মিছিল

পঞ্চবটি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে মাহে রমজানের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি জাহাঙ্গীর কবির। 

আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সহ-সভাপতি হাজী আব্দুস সালাম, সেক্রেটারি মুহাম্মাদ জুবায়ের হোসেন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ মাসুদুর রহমান সহ প্রমূখ দায়িত্বশীলবৃন্দ।

স্বাগত মিছিলে বক্তারা বলেন, মাহে রমজান আমাদের ত্যাগ ও তাকওয়ার শিক্ষা দেয়। মানুষের পরিবর্তনের জন্যই এসেছে মাহে রমজান।

মাহে রমজানে বিশ্বের অন্যান্য দেশ গুলোতে মানুষের সুবিধার কথা চিন্তা করে যখন দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়া হয় তখন বাংলাদেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী করে ফেলে যা অনেক সময় জনসাধারণের নাগালের বাইরে চলে যায়।

বক্তারা আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সরকার এসেছে, আমরা এই সরকার কে বলতে চাই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করুন। নচেৎ জনগণ আপনাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে।