শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভাষা শহীদদের রক্তের বিনিময়ে এই ভাষা পেয়েছি : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদদের রক্তের বিনিময়ে এই ভাষা পেয়েছি : রাজীব

ফাইল ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যারা মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ কখনোই ভোলার নয়। ভাষা শহীদদের রক্তের বিনিময়েই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। এই আন্দোলন শুধু ভাষার দাবি নয়, বরং এটি ছিল বাঙালি জাতির আত্মমর্যাদা ও অধিকার আদায়ের এক ঐতিহাসিক অধ্যায়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদেরকে নিজস্ব ভাষা ও সংস্কৃতির গুরুত্ব নতুন করে স্মরণ করিয়ে দেয়। বর্তমান প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরা অত্যন্ত জরুরি, যাতে তারা দেশপ্রেম ও ভাষার প্রতি দায়িত্ববোধ নিয়ে গড়ে উঠতে পারে।

মাসুকুল ইসলাম রাজীব বলেন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

শেষে তিনি ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান।