শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৮ ও ১০ নং ওয়ার্ড জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

৮ ও ১০ নং ওয়ার্ড জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফাইল ছবি

সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ ও ১০ নং ওয়ার্ড জামায়াতের যৌথ উদ্যোগে ২০ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর শান্তি নগর এলাকায় ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই মাসে মুমিনের প্রধান কাজ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে উৎসর্গ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।" তিনি সমাজের সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

নারায়ণগঞ্জ উত্তর সাংগঠনিক থানা আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া সহ অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং দুই ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।