বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামী সরকার থাকলে কেউ অনাহারে থাকতো না: আবদুল জব্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৪, ৩ মার্চ ২০২৬

ইসলামী সরকার থাকলে কেউ অনাহারে থাকতো না: আবদুল জব্বার 

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব ও রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। মঙ্গলবার (০৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জ মহানগরী কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "আমরা আপনাদের জন্য সামান্য উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী এনেছি। আমাদের দায়িত্ব ছিল আপনাদের ঘরে ঘরে গিয়ে এগুলো পৌঁছে দেওয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা তা পারিনি।"

​তিনি আরও বলেন, "আজ যদি দেশে ইসলামী সরকার থাকতো, তবে এই আয়োজন সরকারিভাবেই বড় পরিসরে করা হতো। দুর্ভাগ্যবশত তা নেই। আগামী দিনে আপনারা যদি ইসলামী সরকারকে মনোনীত করেন, তবে সমাজ থেকে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়-অত্যাচার এবং মাদক নির্মূল হবে।" এসময় তিনি আগামী ঈদুল ফিতরের আগে পুনরায় সেমাই-চিনি বিতরণের আশ্বাস দেন।

​বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "ইসলামী হুকুমত কায়েম হলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব হতো। আমরা আশা করি, বর্তমান সরকারও নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেবে এবং খাদ্য সামগ্রী বিতরণ করবে।"

​নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বিশিষ্ট ক্রিড়াবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর কবির পোকনও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে সুশৃঙ্খলভাবে উপস্থিত শতাধিক সুবিধাবঞ্চিতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।