বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সে কীভাবে বিকেএমইএর সভাপতি হয়, হাতেমকে উদ্দেশ্য করে আল আমিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৪, ৪ মার্চ ২০২৬

সে কীভাবে বিকেএমইএর সভাপতি হয়, হাতেমকে উদ্দেশ্য করে আল আমিন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আপনার যদি মনে করেন অভ্যুত্থানের পরে আর গুন্ডামি চায় না। আপনারা গুন্ডামি করেন বলেই জনগণ আমাদের ভোট দিয়েছে, আপনাদের দেয়নি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে ফতুল্লায় অবরুদ্ধ হওয়ার ঘটনার পরে এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি একথ বলেন।

তিনি বলেন, আজকে জামায়াতের একটি অনুষ্ঠান ছিল। এগারো দলের শরীক হওয়ায় আমি সেখানে গিয়েছি। তবে হাতেম সাহেব থাকায় আমি স্টেজে বসিনি। আমি বক্তব্যে বলেছি ফ্যাসিস্টে দোসরদের সাথে আমি মঞ্চে বসতে পারবো না। এসময় হাতেম সাহেব তার লোকজনকে নিয়ে চলে যান।

ইফতারের পর আমি নামার সময় বলল এখন নামবেন না। নিচে তখন তারা জড়ো হয়ে আছে। বিসিকে সন্ত্রাসী করে রাসেল নামের একজন আছে। সে বলছে আমাকে সরি বলতে হবে। আমি তখন বলেছি সরি বলতে হবে তাকে? হাসিনার সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলনকে সে তান্ডব বলেছে। 

আমি বলেছি তাকে ক্লিয়ার ভাবে কথা বলতে হবে। তিনি কী বাধ্য হয়ে বলেছিলেন? তিনি বাধ্য হয়ে বলে থাকলে বলেন তাকে সরি বলতে হবে। আর যদি নিজের ইচ্ছায় বলে থাকেন তাকে জেলে যেতে হবে। সে কীভাবে বিকেএমইএর সভাপতি হয়?

এর আগে তোলারাম কলেজে হাতেমকে কলেজ ছাত্রদলের সভাপতি মনির ফ্যাসিস্ট বলেছিল। তাকে সরি বলতে বাধ্য করেছে বিএনপি নেতারা। আমি বিএনপিকে বলতে চাই আপনারা কীভাবে জুলাইকে ধারণ করেন।

রাসেল সাহেব স্বেচ্ছাসেবক দলের নেতা। আমরা একসাথে আন্দোলন করেছি। আজ একটু কিছু সুবিধার জন্য বিসিকে ঝুটের ব্যাবসায়ের জন্য আপনারা হাতেম সাহেব যা বলবে মেনে নিবেন মব করবেন তাহলে জনগণ আপনাদের পছন্দ করবে না।

প্রশাসনকে স্পষ্ট করতে হবে কীভাবে গণ-অভ্যুত্থানের দুই বছর পরেও একজন দোসর বিকেএমইএর সভাপতি পদে থাকতে পারে। আমাকে অবরুদ্ধ করা হয়েছে। আমি ডিসি এসপিকে বলেছি আপনারা কী চান? আমাকে অবরুদ্ধ করা হলে আমার কর্মীরা আসবেই। এখন আমি বের হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এটা যদি চান তাহলে আমি বের হব৷ প্রশাসন বলেছে, আমরা ব্যাবস্থা নিচ্ছি। আমি আইনের প্রতি শ্রদ্ধশীল। প্রশাসন পরবর্তীতে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিয়েছে।