বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জবাসীর পাশে থাকার চেষ্টা করছি: দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৬, ৫ মার্চ ২০২৬

না.গঞ্জবাসীর পাশে থাকার চেষ্টা করছি: দিপু ভূঁইয়া 

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ চেম্বারের আমরা চেষ্টা করেছি শুধু ব্যাবসায়ী নয়, নারায়ণগঞ্জবাসীর পাশে থাকার আমরা চেষ্টা করেছি। বিগত বেশ কিছু সময় ধরে আমরা ব্যাবসায়ীদের নিয়ে এখানে প্রায় ৩৮টি সংগঠন। সকলকে নিয়ে আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি।

বৃহস্পতিবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাবে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, এখানে রাজনৈতিক দলের সদস্যরা আছে। আমরা সকলকে নিয়ে এই আয়োজনগুলো করি। আমি সকলকে ধন্যবাদ জানাই আপনারা সকলে এসেছেন। আমি চেম্বারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবকরা যানজটসহ নানা দুর্যোগে কাজ করছে। আমি তাদের ধন্যবাদ জানাই। চেম্বার যেন আপনাদের সেবায় থাকতে পারে এমন কাজ আমরা করার চেষ্টা করবো। নারায়ণগঞ্জ চেম্বার দেশের ঐতিহ্যবাহী চেম্বারের মধ্যে একটি হবে। সকলে মিলে আমরা নারায়ণগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনবো।