সাহেদ আহমেদ
সুচিকিৎসা মানুষের মৌলিক মানবিক অধিকার উল্লেখ করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর যুবদল কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে যুবদলের এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাহেদ আহমেদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্য থেকে মুক্তি অর্জন। দেশের মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা এবং সবার জন্য সুচিকিৎসার সুযোগ সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাসেবা মানুষের মানবিক অধিকার। সেই দৃষ্টিকোণ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে সাধারণ মানুষের কল্যাণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কল্যাণে মহানগর যুবদল কাজ করে যাবে। আমরা রাজনীতি করতে এসেছি, মানুষের পাশে থাকতে চাই। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চাষাড়া ও আশপাশের এলাকার যেকোনো অসহায় মানুষ এসে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন।
তিনি আরও বলেন, শুধু আজকের কর্মসূচিই নয়, ভবিষ্যতেও কোনো অসহায় মানুষ অসুস্থতায় ভুগলে আমাদের কাছে এলে তার জন্য সহযোগিতা করার চেষ্টা করব, ইনশাল্লাহ। সাধারণ মানুষের কল্যাণে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডাঃ মজিবুর রহমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলযুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ।

