বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যুক্তরাষ্ট্রে দিপুকে সংবর্ধনার আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৫, ২৮ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে দিপুকে সংবর্ধনার আয়োজন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছেন দেশটিতে বসবাসরত রূপগঞ্জের প্রবাসীরা। এ উপলক্ষে নিউইয়র্কের ব্রুকলিনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ব্রুকলিনের বৈঠকখানা হলে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জবাসীদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রবাসী রূপগঞ্জবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।