বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক রহমানের নির্দেশে মানুষের কল্যাণে কাজ করছে যুবদল: সজল

প্রকাশিত: ২০:১৮, ২৮ অক্টোবর ২০২৬

তারেক রহমানের নির্দেশে মানুষের কল্যাণে কাজ করছে যুবদল: সজল

যুবদলের মানবিক কার্যক্রম

‎বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের মানুষের কল্যাণে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে যুবদলের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
‎এতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়।
‎
‎মনিরুল ইসলাম সজল বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদল এ দেশের মানুষের কল্যাণে কাজ করছে। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করছি। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
‎
‎তিনি আরও বলেন, যুবদল শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখতে চায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময় সহযোগিতা করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।
‎
‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডাঃ মজিবুর রহমান। 
‎
‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলযুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ।