বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসড়ক পরিষ্কার ও আলপনা আঁকা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৬, ২৮ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসড়ক পরিষ্কার ও আলপনা আঁকা

মহাসড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলপনা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলপনা আঁকার ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ কর্মসূচি পালন করেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা মো. কামাল হোসেনের নেতৃত্বে এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচির আওতায় মহাসড়কের পাশের ফুটপাত দখলমুক্ত হওয়ার পর জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি সড়কের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন আলপনা আঁকা হয়। এর মাধ্যমে এলাকাটির পরিবেশ পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলার উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা যুবদল নেতা মো. কামাল হোসেন বলেন, “নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর প্রচেষ্টায় দীর্ঘদিনের দখলে থাকা ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। সেই ধারাবাহিকতায় দখলমুক্ত স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে উদ্‌যাপন করতে চাই।”