সংবাদ সম্মেলন
আড়াইহাজারে জামায়াতে ইসলামীর কর্মীদের বাড়িঘরে বিএনপির হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদের সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সোমবার বিকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার ) আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা অভিযোগ করে বলেন, সোমবার দুপুরে নারায়ণগঞ্জ-২ আসনের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়ন বি.এন.পির সভাপতি এডভোকেট আনোয়ার হোসেনের নিদের্শ ও পরিকল্পনায় মো. নূর মোহাম্মদ (পাগলা মাস্তান), ইউনুছ, সুজন (ফালাইন্না) জয়নালের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নারায়ণগঞ্জ-০২ আসনের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী কবির হোসের বাড়িতে অতর্কিত আক্রমণ করে, বোমা হামলা করে ত্রাসের সৃষ্টি করে। কবির হোসেনের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে, অগ্নিসংযোগের চেষ্টা করে এবং কবির হোসেনের পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দ্বারা আক্রমণ করে এতে জামায়াত কর্মী মো. কবির হোসেন, মো. তাজুল ইসলাম, মো. নাজমুল ইসলাম, মুসা মিয়া, সানাউল্লাহ, মো ফারুক হোসেনের মাথা ঘাড় ও পিঠে দেশীয় অস্ত্রের কোপে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এই সময় উপজেলা জামায়াতের দক্ষিনের আমীর মাওলানা হাদিউল ইসলাম, সাবেক আমীর মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, বি এন পির এই সন্ত্রাসী কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধক। ইতঃপূর্বে আরো বেশ কয়েকবার সংসদ সদস্য প্রার্থীসহ নেতা কর্মীদের বাড়ি ঘরে তারা আক্রমণ করেছে, অথচ আমরা প্রশাসনকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখছি না। নির্বাচনকে বাধাগ্রস্থ করার জন্য যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তারা স্থানীয় প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা জোর দাবী জানান। পরে জামায়াত সন্ধ্যা ৬টায় দিকে একটি প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ প্রদশন করেন। আড়াইহাজার থানার ওসি মো: আলাউদ্দিন জানান, খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

