ফাইল ছবি
ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছে অতিরিক্ত ইট বোঝাই একটি ট্রলার ধলেশ্বরী নদীতে ডুবে গিয়েছে। এ সময় ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরিয়ে তীরে উঠে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে।
ফতুল্লার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে একটি ট্রলারে অতিরিক্ত ইট বোঝাই করে মুন্সীগঞ্জের মুক্তারপুরের দিকে যাচ্ছিলেন। এসময় ট্রলারটিতে প্রায় ৭জন শ্রমিক ছিলেন। ট্রলারটি ধলেশ্বরী নদী দিয়ে বক্তাবলী ফেরিঘাটের কাছে আসলে প্রথমে সামনের দিক ডুবে যায়। এরপর নিচের দিকে পুরো ট্রলার ডুবে যায়। তখন ট্রলারে থাকা শ্রমিকরা নদীতে লাফিয়ে পড়ে সাঁতরিয়ে তীরে উঠে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গিয়ে জানা যায় ট্রলারটি ডুবে গেলেও কেউ হতাহত হয়নি।

