মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

|

আষাঢ় ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অপরাধীদের গ্রেফতার করুন : ড. ইকবাল হোসেন ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৭, ৩০ জুন ২০২৬

অপরাধীদের গ্রেফতার করুন : ড. ইকবাল হোসেন ভূঁইয়া

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলদারিত্ব ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদককারবারি, দখলবাজি, মামলাবাজি, অবৈধ নদী খনন, অবৈধ চুন ব্যবসা, ধর্ষণ এবং খুন খারাবির সাথে জড়িতদের গ্রেফতার করুন।

তার বক্তব্যের সাথে সংহতি জানিয়ে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের দাবী জানান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।