প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দর থানা সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার চালক দলের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে প্রধান উপদেষ্টা পদে আছেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ আহমেদ।
সোমবার (২৯ জুন) কমিটির অনুমোদন দেন নারায়ণগঞ্জ মহানগর সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার চালক দলের সভাপতি কাজী সাঈদুর রহমান ও সদস্য সচিব শাহরিয়ার চৌধুরী।
কমিটিতে সভাপতি পদে আছেন মোঃ রাসেল, সাধারণ সম্পাদক পদে আছেন মোঃ শাহীন গাজী নিরব ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জব্বার।

