গণশুনানি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহণ, জনমত যাচাই এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
গণশুনানিতে অংশগ্রহণকারী নাগরিক, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রস্তাবিত সীমানা সম্প্রসারণ বিষয়ে তাঁদের মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।
অংশগ্রহণকারীরা সেবা সম্প্রসারণ, প্রশাসনিক সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন।
এ সময় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গণশুনানিতে প্রাপ্ত মতামত ও সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হবে, যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে বিবেচনায় নেওয়া হবে।

