মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডাক্তারদের প্রতি মানুষের শ্রদ্ধা কমেছে: রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২১, ২৭ জুলাই ২০২৬

আপডেট: ১৮:২২, ২৭ জুলাই ২০২৬

ডাক্তারদের প্রতি মানুষের শ্রদ্ধা কমেছে: রাজীব

মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, ডাক্তারদের প্রতি মানুষের শ্রদ্ধা কমেছে বিগত আমলের দুর্নীতির কারণে। আমরা সেই আস্থাটা ফিরিয়ে আনতে চাই। আপনাদের যে শ্রদ্ধার জায়গাটা সেটা আমরা ফিরিয়ে দুতে চাই।

সোমবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের আপডেট ম্যানেজমেন্ট অব ডেঙ্গু ফিভার ও ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, মানুষ জীবন রক্ষার জন্য আল্লাহর পরে সবচেয়ে বেশি নির্ভর করে আপনাদের ওপর। আপনাদের এলটু মিষ্টি কথা রোগীদের সুস্থ করো তুলতে অনেক বেশি ভূমিকা রাখে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের হাসপাতালগুলো আগের চেয়ে ভাল ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এজন্য আমি আমাদের দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই।

মানুষ এখন সচেতন। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণের স্লাইডে দেখেছি নারায়ণগঞ্জের অবস্থা ভাল আছে। মানুষের সেবা পাওয়ার মৌলিক অধিকার আমরা কতটা সমুন্নত রাখতে পেরেছি এটা বড় প্রশ্ন।