মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ: সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৩, ২৭ জুলাই ২০২৬

আপডেট: ১৮:২৩, ২৭ জুলাই ২০২৬

ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ: সাখাওয়াত 

সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য জেলায় আরও বেশি আছে। আমাদের শনাক্তের হার কম। এখনও কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ। সেই হিসেবে আমরা যেভাবে পরিকল্পনা করেছি তা বাস্তবায়ন করা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আশা করি ডেঙ্গু আমরা প্রতিরোধ করতে পারবো।

সোমবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের আপডেট ম্যানেজমেন্ট অব ডেঙ্গু ফিভার ও ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের চিকিৎসা যেন ঢাকার সমতুল্য হয়। সেক্ষেত্রে আপনাদের কোন সমস্যা হলে আমরা সর্বোচ্চ পর্যায়ে কথা বলে সে সমস্যার সমাধান করবো। আমরা চাই সুন্দর নারায়ণগঞ্জ। 

তিনি বলেন, আমাদের যেদিন দায়িত্ব দেয়া হয়েছে সেদিনই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেট নির্দেশনা দিয়েছেন। ডেঙ্গু একা প্রতিরোধ করার ক্ষমতা নেই। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।