সোমবার, ২৭ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জুলাই স্মরণ : মহাসড়কে শক্ত প্রতিরোধ গড়েন ইকবাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:২৪, ২৭ জুলাই ২০২৬

জুলাই স্মরণ : মহাসড়কে শক্ত প্রতিরোধ গড়েন ইকবাল

ফাইল ছবি

নারায়ণগঞ্জ পোস্ট ডটকম: জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেন্দ্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিএনপি নেতা ইকবাল হোসেন। আন্দোলনের শুরু থেকেই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহাসড়কের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বিশেষ করে রাজধানী ঢাকায় প্রবেশের অন্যতম কৌশলগত পয়েন্ট সাইনবোর্ড এলাকায় আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে তাকে নিয়মিত সামনের সারিতে দেখা যায়। ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের সঙ্গে পূর্ণ সংহতি জানিয়ে তিনি নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে শক্ত অবস্থান, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

জুলাইয়ের আন্দোলন তীব্র আকার ধারণ করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ওঠে গণসংগ্রামের প্রধান কেন্দ্র। ওই সময়ে সাইনবোর্ডসহ আশপাশের পয়েন্টগুলোতে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা এবং কর্মীদের মাঠে সক্রিয় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইকবাল হোসেন।

আন্দোলনের বিভিন্ন ধাপে মহাসড়কে রাজপথের শক্ত প্রতিরোধ ধরে রাখতে তিনি সুসংগঠিতভাবে কর্মসূচিতে যোগ দেন। একই সঙ্গে আমজনতা ও শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সার্বিক সম্পৃক্ততা নিশ্চিত করতেও তিনি সমন্বয়কের ভূমিকা পালন করেন।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের স্মৃতিচারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সাইনবোর্ডকেন্দ্রিক কর্মসূচিতে ইকবাল হোসেনের বীরত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে।