ফাইল ছবি
নারায়ণগঞ্জ পোস্ট ডটকম: জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে শিক্ষার্থী ও তরুণদের রাজপথের আন্দোলনে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহানগর ছাত্রদলের নেতা আজীজুল ইসলাম রাজীব। আন্দোলনের শুরু থেকেই তিনি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার কাজে তৎপর ছিলেন।
জুলাইয়ের আন্দোলন যখন নারায়ণগঞ্জের আনাচে-কানাচে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন শহরের বিভিন্ন পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সমন্বয় করে আন্দোলন জোরদার করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন রাজীব। বিশেষ করে ছাত্র-জনতার উত্তাল কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণ বহুগুণ বাড়াতে তিনি সাংগঠনিকভাবে নিরলস কাজ করে যান।
শহরকেন্দ্রিক আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে তাকে নিয়মিত সামনের সারিতে দেখা গেছে। গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে চাষাঢ়াসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অবস্থান, মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি বলিষ্ঠ নেতৃত্ব দেন।
শুধু শহরের কেন্দ্রবিন্দুর ভেতরেই নয়, নারায়ণগঞ্জ লিংক রোডকেন্দ্রিক রাজপথের সংগ্রামেও রাজীবকে অত্যন্ত সক্রিয় দেখা যায়। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে তিনি লিংক রোডের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন এবং কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখেন।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে রাজপথের সংগ্রামের স্মৃতিচারণে আজীজুল ইসলাম রাজীবের এই দূরদর্শী সাংগঠনিক তৎপরতা, শিক্ষার্থী ও তরুণদের একসূত্রে গাথার প্রয়াস এবং শহর ও লিংক রোডকেন্দ্রিক কর্মসূচিতে তার সাহসী ভূমিকার কথা নতুন করে আলোচনায় উঠে এসেছে।

