মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা সমন্বিত ভাবে কাজ করছি: সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৭, ২৭ জুলাই ২০২৬

আমরা সমন্বিত ভাবে কাজ করছি: সাখাওয়াত 

এডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই সময়টা ডেঙ্গু মশার বিস্তারের সময়। অতীতেবহু মানুষ ডেঙ্গু আকএান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ইতিমধ্যে অনেকেই সংক্রমিত হয়েছে। এটা একটা পরিবারের জন্য অত্যান্ত ব্যায়বহুন চিকিৎসা। এই চিকিৎসা করতে গিয়ে অনেকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে মশক নিধন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমাদের ২৩ ফেব্রুয়ারি দায়িত্ব দেয়ার সময় আমাদের বলে।দিয়েছে কী কী কাজ করতে হবে। সেই অনুযায়ী আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন ও ডেঙ্গু মুক্ত করার জন্য কাজ করছি।

তিনি বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে ফসার মেশিনসহ ঔষধ দিচ্ছি। প্রতিটি ওয়ার্ডে যেন ঔষধ দিতে পারে সে ধরনের কর্মী নিয়োগ দিয়েছি। আমরা বিশেষ কমিটি করেছি তদারকি করার জন্য এবং কোন এলাকায় মশার বিস্তার হচ্ছে তা মনিটরিং করার জন্য। আশা করি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অন্যান্য বছরের থেকে ভাল অবস্থানে থাকবে।

তিনি বলেন, আমরা সমন্বিত ভাবে কাজ করছি। যেন মানুষ ডেঙ্গু ও চিকনগুনিয়ার অভিশাপ থেকে মুক্তি পায়। এ কাজটি শুধুমাত্র আমাদের পক্ষে সম্পাদন করা সম্ভব নয়। এ প্রতি নাগরিকদের সহায়তা প্রয়োজন৷ প্রত্যেকের বাড়ির আঙিনা, বাথরুমের কমোড ও ফ্লাশ করে পানি পরিবর্তন করা। আমরা সকল পেশার মানুষকে সম্পৃক্ত করে এ অবস্থা থেকে আমরা যেন পরিত্রাণ পেতে পারে সেটাই আমাদের লক্ষ্য।