বৈজ্ঞানিক সেমিনার
দেশে বন্ধ্যাত্ব চিকিৎসার মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক মানসম্মত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জ্ঞান বিনিময়ের জন্য বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ এলাইড মাদার এন্ড চাইল্ড স্পেশালাইড হাসপাতালের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হোপ ইনফার্টিলিটি সেন্টারের চীফ কনসালটেন্ট অধ্যাপক মরিয়ম ফারুকী।বন্ধ্যাত্বের বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন প্রফেসার ডা: হাসিনা বেগম, প্রফেসর মেনোকা ফেরদৌস, সহযোগী অধ্যাপক মাকসুদা আশরাফ এবং ডা: অমল কুমার রায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ শামীম আহমেদ। সেমিনারে বক্তৃারা বলেন বন্ধ্যাত্ব কোন রোগ নয়।যথা সময়ে সঠিক রোগ নির্নয় এবং আধুনিক মানসম্মত চিকিৎসার মাধ্যমে অধিকাংশ দম্পতির সন্তান লাভের স্বপ্ন পূরণ সম্ভব।

