ফাইল ছবি
নারায়ণগঞ্জ পোস্ট ডটকম: জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলন সংগঠিত করতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া এবং রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ।
আন্দোলন চলাকালে নাহিদ হাসান ভূঁইয়া জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন। শুরু থেকেই তরুণ ও ছাত্রসমাজকে রাজপথে সম্পৃক্ত করতে কাজ করেন তিনি। সাধারণ শিক্ষার্থী ও যুবকদের আন্দোলনে অংশগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি প্রতিটি কর্মসূচিতে তাদের উপস্থিতি নিশ্চিত করতে তিনি মাঠপর্যায়ে তৎপর ছিলেন।
জুলাইয়ের উত্তাল দিনগুলোতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, লিংকরোড ও চিটাগাং রোড এলাকা আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ সাইনবোর্ড এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে নাহিদ হাসান ভূঁইয়া এবং মাসুম বিল্লাহকে সামনের সারিতে দেখা যায়।
আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তারা দলীয় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এসব কৌশলগত পয়েন্টে অবস্থান নেন এবং কর্মসূচি পরিচালনা করেন। বিশেষ করে সাইনবোর্ড এলাকায় আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা এবং রাজপথে সর্বাত্মক উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।
একই সঙ্গে লিংকরোড ও চিটাগাং রোড এলাকাতেও টানা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে কাজ করেন তারা। এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশাল জনসমাগম সৃষ্টি এবং রাজপথে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বজায় রাখতে নাহিদ ও মাসুমের এই সমন্বিত প্রচেষ্টা বিশেষ অবদান রাখে।

