আবুল কাউসার আশা
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্কুলের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় নিজেদের নানা অসুবিধা ও চাওয়া পাওয়ার কথা তুলে ধরেন অভিভাবকেরা।
এসময় হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি আবুল কাউসার আশা বলেন, আমরা নিয়ম করেছি পরপর তিনটি শিক্ষক অভিবাবক মতবিনিময় সভায় কোন অভিবাবক উপস্থিত না থাকলে সেই শিক্ষার্থীর বয়াপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাকে আমরা স্কুলে রাখবো কী রাখবো না। কারণ অভিভাবকদের এত অসচেতন হলে চলবে না।
তিনি বলেন, এখন থেকে তিন সাবজেক্টের বেশি যারা খারাপ করবে সকলে শ্রেনীর ক্ষেত্রে তাদের পুনরায় পরীক্ষা দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। নয়তো তারা যেতে পারবে না।
অভিভাবকদের উদ্দ্যেশ্যে আশা বলেন, আপনার চাওয়া পাওয়ার কথা আমাদের বলতে হবে। আপনাদের সমস্যার কথাও আমাদের বলতে হবে। নয়তো সমাধান হবে কীভাবে। আপনাদের কথা বলতে হবে।
এসময় স্কুলের গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

