সোমবার, ২৭ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জুলাই স্মরণ : মিছিল করে নেতাকর্মীদের মাঠে নামাতেন টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:২৮, ২৭ জুলাই ২০২৬

জুলাই স্মরণ : মিছিল করে নেতাকর্মীদের মাঠে নামাতেন টিপু

ফাইল ছবি

নারায়ণগঞ্জ পোস্ট ডটকম: জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ শহরে আন্দোলন সংগঠিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। আন্দোলনের শুরু থেকেই তিনি দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখতে নানা কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দেন।

জুলাইয়ের উত্তাল দিনগুলোতে শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সঙ্গে সংহতি জানিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঠে নামানোর ক্ষেত্রে টিপুর ভূমিকা ছিল চোখে পড়ার মতো। টানা মিছিল, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তিনি নেতাকর্মীদের সংগঠিত করেন এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলস কাজ করেন।

বিশেষ করে নারায়ণগঞ্জ শহরের হূৎপিণ্ড চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, মিশনপাড়াসহ আশপাশের সকল কৌশলগত পয়েন্টগুলোতে আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে তাকে নিয়মিত সামনের সারিতে দেখা গেছে। আন্দোলনের তীব্র মুহূর্তে নেতাকর্মীদের নিয়ে রাজপথে অটল অবস্থান নেওয়া এবং বিশাল উপস্থিতি নিশ্চিত করতে তিনি ধারাবাহিক সাংগঠনিক তৎপরতা চালিয়ে যান।

ছাত্র-জনতার আন্দোলন ক্রমান্বয়ে জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে মহানগর বিএনপির নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি বাড়াতে তিনি অনুঘটক হিসেবে কাজ করেন। গণঅভ্যুত্থানের দিনগুলোতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথ কাঁপানো মিছিল ও প্রতিবাদের মাধ্যমে পুরো নারায়ণগঞ্জ শহরে আন্দোলনের গতি ও উত্তাপ ধরে রাখেন টিপু।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের স্মৃতিচারণে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর এই দূরদর্শী সাংগঠনিক ক্ষমতা, মিছিলের মাধ্যমে নেতাকর্মীদের রাজপথে নামানো এবং শহরের আন্দোলনকে চাঙ্গা রাখার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে।