মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে মাদক ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ৭

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৩, ১১ আগস্ট ২০২৬

বন্দরে মাদক ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ৭

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে পরিচালনা করা এক বিশেষ অভিযানে ইয়াবাসহ পরোয়ানাভুক্ত মোট ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) রাত সোয়া ২টায় বন্দর থানাধীন কামতাল সাকিনস্থ ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে মোঃ নয়ন শেখের বাড়ির সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালিত হয়। এ সময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমিত আহম্মেদ সৈকত নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি বন্দর থানার চিড়াই পাড়া মহজমপুর এলাকার জুলহাস মিয়ার ছেলে।
একই রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানামূলে আরও ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরোয়ানাভুক্ত আসামিরা হলেন: ফুলহর এলাকার মৃত সফুর উদ্দিন এর ছেলে সুজন, রাজন, নবীগঞ্জ এলাকার মোঃ আবু সাইদ এর ছেলে মোঃ ফয়সাল, সোনাকান্দা এলাকার নাঈম আহম্মেদ, ফুলহর এলাকার আঃ হাকিম এর ছেলে মোঃ আবুল হোসেন, পশ্চিম হাজীপুর এলাকার মোঃ খোরশেদ আলীর ছেলে আল আমিন।
গ্রেপ্তারকৃত ৭ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, এলাকায় মাদক ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।