সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে নিষিদ্ধ নাইট ক্রিম ও খাদ্যপণ্য বিক্রি, ৫০ হাজার জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৫, ২৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে নিষিদ্ধ নাইট ক্রিম ও খাদ্যপণ্য বিক্রি, ৫০ হাজার জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

নারায়ণগঞ্জ শহরের ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন প্রসাধনী ও খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত তদারকি কার্যক্রমে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযানে মেসার্স চৌধুরী ট্রেডার্সে অনুমোদনহীন ও নিষিদ্ধ রং ফর্সাকারী ‘ড. রাসেল নাইট ক্রিম’ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে মেসার্স জেবিএল ট্রেডিংয়ে অনুমোদনহীন খাদ্যপণ্য এবং মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ প্রসাধনী কেনা থেকে বিরত থাকতে ভোক্তাদের অনুরোধ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

এসময় অভিযানে জেলা আনসার কমান্ড্যান্টের একটি দল সহযোগিতা করে।