সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রেড ক্রিসেন্ট নির্বাচনে ১৬জন বৈধ প্রার্থী

স্টাফ করেসপনডেন্ট

প্রকাশিত: ১৯:৫৫, ২৬ অক্টোবর ২০২৬

রেড ক্রিসেন্ট নির্বাচনে ১৬জন বৈধ প্রার্থী

ফাইল ছবি

১৭ জনের মধ্যে ১৬ জনের মনোনয়ন বৈধ প্রার্থী ঘোষনা দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের ২০২৬-২৮ নির্বাচন কমিটি। ২৬ অক্টোবর মনোনয়নপত্র বাছাইয়ে সদস্য পদে আবুল কালাম আজাদের ভুল থাকায় বাতিল করা হয়।

এদিকে দুপুর ২টায় রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটে প্রধান ফটকে ভাইস চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও সদস্য পদে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬-২৮ এর সচিব মাহমুদা মুন্সী স্বাক্ষরিত প্রার্থী তালিকা প্রকাশ করেন। এতে ভাইস চেয়ারম্যান পদে মো. নবী হোসেন ও জি এম হায়দার আলী বাবুল, সাধারণ সম্পাদক পদে মো. আবু আল ইউসুফ খান টিপু, মো. রেজাউল করিম খান ও মো. আমিনুর ইসলাম মিঠু। পাচঁ সদস্য পদে ১১জন বৈধ হয়েছেন, অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, মো. জাকির হোসেন, ফাতেহ মো. রেজা, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মেহেদী হাসান (সজীব), ইফতেখার উদ্দিন আহম্মেদ জিমু, নীরব রায়হান, মো. নাজমুল হক, মো. হারুনুর রশিদ খান ও প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম।