শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

|

চৈত্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৬, ২৬ মার্চ ২০২৬

রূপগঞ্জে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব, উপজেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠন যৌথভাবে এ আয়োজন করে।

কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। এছাড়া রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সরকারি মুড়াপাড়া কলেজ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির নির্বাহী সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিনসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা পদক প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।