শনিবার, ২৮ মার্চ ২০২৬

|

চৈত্র ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে অতিরিক্ত ভাড়া আদায়, ২ চালককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১২, ২৭ মার্চ ২০২৬

আড়াইহাজারে অতিরিক্ত ভাড়া আদায়, ২ চালককে জরিমানা

ফাইল ছবি

আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকালে  সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় চালক বাদশাকে  ৫০০  এবং শাকিলকে  (৩০)  ১,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অর্ধশতাদিক  চালককে সতর্ক করা হয়। 

প্রশাসন জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।