শুক্রবার, ২০ মার্চ ২০২৬

|

চৈত্র ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০১, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

ঈদের নামাজ আদায়

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে নয়টায় লামাপাড়া এলাকার হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং উৎসব পালন করেন। জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন।

এই জামাতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঈদের নামাজ পড়তে আসা কবির হোসেন জানান, প্রতিবছরই আমি বন্দর থেকে এখানে নামাজ পড়তে আসি। এবারও এসেছি অন্যান্য বছরের মতই। ঈদের নামাজ শেষে সকলের সাথে কোলাকুলি করে বাড়িতে ফিরে যাবো।

মুসল্লীরা জানান জাহাগিরিয়া তরিকার অনুসারীরা প্রায় একশ বছর ধরে বিশ্বের যেখানেই চাঁদ দেখা যায়, তা অনুসরণ করে ঈদ পালন করে আসছেন। সে অনুযায়ী তারা আগের দিনই ঈদ উদযাপন করেছেন।

মুফতি মাওলানা শাহাবুদ্দিন বলেন, ঢাকার কেরানীগঞ্জ, সদরঘাট, উত্তরা, সাভার, ডেমরা এবং নারায়ণগঞ্জের সদর, বন্দর ও রূপগঞ্জ এলাকা থেকে শতাধিক মানুষ এই নামাজে অংশ নেন। তারা স্থানীয় বাসিন্দা না হলেও আসেন। নামাজ শেষে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।