বুধবার, ০১ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৪, ১ জুলাই ২০২৬

রূপগঞ্জে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ

অভিভাবক সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মৈকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন্নাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহাগ ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হাসান, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাকিম মাস্টার, স্কুলের প্রধান শিক্ষক মনিরা বেগম,স্থানীয় সমাজসেবক আলহাজ্ব রফিজ উদ্দিন ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, হাজী মোঃ হানিফ ভূঁইয়া, মোঃ ফিরোজ সরকার, আমির হোসেন, ফিরোজ প্রধান, ফজলুল হক প্রধান, শফি শিকদার, আরিফ হোসেন, আমজাদ হোসেন, নাজমুল হাসান প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় তার বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অভিভাবকের বিকল্প কেউ নেই। বিশেষ করে মহিলা অভিভাবক যদি একটু ছেলেমেয়েদের প্রতি দায়িত্বশীল হন তাহলে ওই ছেলে মেয়েটা স্কুলে ভালো করে লেখাপড়া করে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করে। তিনি শিক্ষার্থীদের রেজাল্ট ভালো করতে অভিভাবকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন । এছাড়া স্কুলের ভবন বর্ধিতকরণ এবং স্কুলের খেলার মাঠ বর্ধিত করতে তিনি উদ্যোগ গ্রহণ করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।