শিবানী সরকার
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেছেন, আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য আপনাদের জন্য কী এসেছে এটা যেন আপনারা জানেন। জানলে মানুষ দাবী করতে পারে। মানুষ যখন জানে না তখন দাবীও করতে পারতো না। আজকের অনুষ্ঠান না হলে আপনারা কী জানতেন যে সরকার ৬০ হাজার কেজি চাল দিয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ও বন্দর ইউনিয়নের অসচ্ছল পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার ২৪ মেট্রিক টন চাল বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। স্যার যেন এ ধরণের ভাল কাজ করতে পারেন এবং আমাদেরও এমন ভাল কাজে সাথী করেন।

