রোববার, ১২ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে অস্ত্র-মাইক্রোবাসসহ ডাকাত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২১, ১২ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে অস্ত্র-মাইক্রোবাসসহ ডাকাত গ্রেপ্তার

মো. সজীব আহমেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) ভোর রাতে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি চিশতিয়া বেকারির সামনের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া মো. সজীব আহমেদ (২৫) মিজমিজি মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় সজীবকে হাতেনাতে আটক করা হলেও তার সহযোগী মইন মিয়া (২৫), ইব্রাহিম ওরফে আকাশ (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত সজীবের হেফাজত থেকে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ৩টি রামদা, একটি টর্চলাইট এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পুরোনো কালো রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ২০-৫২৫৭) জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় অন্ধকারে সুযোগ নিয়ে পালিয়ে গেছে সজীবের সহযোগী মইন মিয়া (২৫), ইব্রাহিম ওরফে আকাশ (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জন ডাকাত। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আসামিরা সংঘবদ্ধভাবে এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত সজীব এবং পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।