সোমবার, ২০ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৮, ১৯ জুলাই ২০২৬

অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের মিজিমিজি বাতেনপাড়া কেনেলপাড় এলাকায় রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। রবিবার (১৯ জুলাই) তিনি নিজে ঘটনারস্থলে উপস্থিত হয়ে এই নির্দেশ প্রদান করেন।

এদিন দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সিদ্ধিরগঞ্জের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে সময় ১ নং ওয়ার্ডের মিজিমিজি বাতেনপাড়া কেনেলপাড় এলাকায় সড়কের উপর অবৈধ মেলা দেখতে পান। 

এ সময় তিনি মেলার দোকানদারদের ডাকেন এবং এখানে দোকান বসানোর কারণ জানতে চান। তখন মেলায় আসা ব্যবসায়ীরা জানান, স্থানীয় মামুন এবং জসিমকে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা দিয়ে তারা মেলায় দোকানদারি করেন। মামুন এবং জসিমের পরিচয় জানতে চাইলে তারা জানেন না বলে জানান। মেলায় দুই শতাধীর দোকান রয়েছে বলে জানা যায়। 

নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দোকানদারদেরকে অবিলম্বে দোকান উঠিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, এখানে আর কোন মেলা বসবে না। রাস্তার উপর দোকান বসানো হলে পুলিশ দিয়ে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে।