আবু আল ইউসুফ খান টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বিগত দিনে নারায়ণগঞ্জে ফুটবল ও ক্রিকেট লীগ কোন খেলাই উপহার দেয়া হয়নি। আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। ঢাকা পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান৷ আমরা রাজনীতিতে যেমন অগ্রনী ভূমিকা রেখেছি। খেলাধুলায়ও নারায়ণগঞ্জ অগ্রনী ভূমিকা রেখেছে।
শনিবার (১৮ জুলাই) বেগম খালেদা জিয়া স্মৃতি অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধান অতিথিকে বলতে চাই আপনি আমাদের মাঝে ঘোষণা দিয়ে যাবেন নারায়ণগঞ্জে ওসমানী স্টেডিয়ামকে কবে পূর্নাঙ্গ স্টেডিয়ামে রুপান্তরিত করে দিবেন। আমাদের টার্ফ দরকার নেই। এই দুটি মাঠ একত্রিত করে ফুটবল ও ক্রিকেট প্র্যাক্টিস করবে।
তিনি আরও বলেন, আমাদের বেশি বেশি বেগম খালেদা জিয়ার নামে খেলাধুলার আয়োজন করতে হবে। আমি এই আয়োজনের জন্য রাকিব ও নজরুল ইসলাম আজাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

