রোববার, ১৯ জুলাই ২০২৬

|

শ্রাবণ ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ফুটবল স্টেডিয়ামের দাবী রাজীবের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৮, ১৮ জুলাই ২০২৬

না.গঞ্জে ফুটবল স্টেডিয়ামের দাবী রাজীবের

মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, জাতীয় দলে নারায়ণগঞ্জের অনেক ফুটবল প্লেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। 

শনিবার (১৮ জুলাই) বেগম খালেদা জিয়া স্মৃতি অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।  

তিনি বলেন, অনেকের দাবী নারায়ণগঞ্জে একটি ফুটবলের মাঠ বা স্টেডিয়াম দরকার। মাননীয় প্রতিমন্ত্রী অবশ্যই সেটার বিষয়ে লক্ষ্য রাখবেন। যদি নতুন করার সুযোগ না থাকে এই স্টেডিয়ামকে সাজিয়ে পূর্নাঙ্গ রুপ দেয়া যায় কীনা সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করলে নারায়ণগঞ্জবাসী কৃতজ্ঞ থাকবে।

তিনি আরও বলেন, শুধু খেলাধুলা নয়। মানবিক যেকোন কাজে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন যেভাবে এগিয়ে এসেছে, আমরা তাদের আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।