নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন
রূপগঞ্জ ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক নুরুন্নবী ভূঁইয়ার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালাহউদ্দিন দেওয়ান।
রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন।
এসময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালাহউদ্দিন দেওয়ান প্রত্যাশা করেন, রূপগঞ্জবাসীর ও এ আসনের উন্নয়নের স্বপ্নমানব দিপু ভূঁইয়ার স্বপ্নের রূপগঞ্জ ইউনিয়ন গড়তে ও ভূমিদস্যুতামুক্ত রূপগঞ্জ ইউনিয়ন গড়তে নবনিযুক্ত প্রশাসক কাজ করবেন। তার হাত ধরে উন্নয়নের নতুন মাত্রায় পৌছাবে এখানকার জনপদ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

