সোমবার, ২০ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইসলামী ছাত্র আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৭, ১৯ জুলাই ২০২৬

জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইসলামী ছাত্র আন্দোলন

সৌজন্য সাক্ষাতে ইসলামী ছাত্র আন্দোলন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং দুটি দাবি উপস্থাপন করেন সংগঠনের নেতারা।

রবিবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মদ আবুল হাশিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সাক্ষাৎ শেষে সভাপতি মুহাম্মদ আবুল হাশিম বলেন, জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সংগঠনের দুটি দাবি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা ও কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

তিনি বলেন, “আমরা জেলা প্রশাসককে জানিয়েছি, ইসলামী ছাত্র আন্দোলন সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থ ও ন্যায় প্রতিষ্ঠার প্রশ্নে আমরা একই অবস্থানে থাকব।”

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক গাজী মুহা. সাইম হোসাইন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ রুহুল আমিন এবং অর্থ ও কল্যাণ সম্পাদক শাহ মুহাম্মদ সগীর।